রিফান্ড নীতি (Refund Policy)
সহজ কাজ পে-অ্যাজ-ইউ-গো (pay-as-you-go) ক্রেডিট মডেলে ডিজিটাল সেবা ও টেমপ্লেট সরবরাহ করে—আপনি ক্রেডিট প্যাকেজ কেনেন এবং প্রতিটি এআই কাজে (ছবি, ডকুমেন্ট, প্রিন্ট, টেমপ্লেট) ক্রেডিট খরচ হয়। ব্যবহারকারীদের জন্য স্পষ্টতা নিশ্চিত করতে আমরা নিচের Refund Policy অনুসরণ করি।
১. ডিজিটাল পণ্যের/সার্ভিসের জন্য রিফান্ড নীতি
ক্রেডিট একবার এআই কাজে খরচ হলে বা ডিজিটাল টেমপ্লেট একবার ডাউনলোড/অ্যাক্সেস করা হলে সাধারণত কোনো রিফান্ড দেওয়া হয় না।
কারণঃ
- ডিজিটাল ফাইল ফেরত নেওয়া সম্ভব নয়
- ক্রেতা ডাউনলোড করলে ফাইলটি স্থায়ীভাবে তাঁর কাছে থেকে যায়
তবে কিছু বিশেষ পরিস্থিতিতে রিফান্ড বিবেচনা করা হবে (নীচে দেখুন)।
২. কোন ক্ষেত্রে রিফান্ড দেওয়া হতে পারে
নিম্নলিখিত ক্ষেত্রে রিফান্ড বিবেচনা করা হবেঃ
২.১ ভুল পণ্য/সার্ভিস সরবরাহ
যদি আপনি যে টেমপ্লেটটি কিনেছেন তার পরিবর্তে অন্য কোনো ফাইল পান।
২.২ ডাউনলোডযোগ্য ফাইলে টেকনিক্যাল ত্রুটি
যদি ফাইলঃ
- ওপেন না হয়
- ফাইল ক্ষতিগ্রস্ত হয় (corrupted)
- অসম্পূর্ণ বা ব্যবহার অযোগ্য হয়
এবং আমরা সমস্যাটি সমাধান করতে ব্যর্থ হই, তবে রিফান্ড প্রদান করা হবে।
২.৩ ডুপ্লিকেট পেমেন্ট
একই পণ্য/সার্ভিস ভুলবশত একাধিকবার কিনে ফেললে।
৩. কোন ক্ষেত্রে রিফান্ড দেওয়া হবে না
- ব্যবহারকারীর ভুলে কেনা
- "মনে পরিবর্তন" বা "আর লাগবে না" ধরনের কারণ
- পণ্য/ফাইল ডাউনলোড করার পর
- ডিজাইনের পছন্দ-অপছন্দ
- আপনার সফটওয়্যার/ডিভাইস সমস্যার কারণে টেমপ্লেট ব্যবহার না করতে পারলে
- পণ্য/সার্ভিস টি প্রত্যাশা অনুযায়ী না লাগলে, কিন্তু বর্ণনায় স্পষ্টভাবে সব উল্লেখ থাকলে
৪. রিফান্ডের জন্য আবেদন করার নিয়ম
রিফান্ড চাইলে আপনাকে অবশ্যই ৭ দিনের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন করতে প্রয়োজনঃ
- অর্ডার নম্বর
- সমস্যার বিবরণ
- প্রয়োজনে স্ক্রিনশট বা ভিডিও প্রমাণ
ইমেইল করুন: [email protected]
আমরা ৩-৫ কর্মদিবসের মধ্যে বিষয়টি পর্যালোচনা করব।
৫. রিফান্ড অনুমোদিত হলে
- টাকা সেই পেমেন্ট পদ্ধতিতেই ফেরত যাবে যেটি ব্যবহার করে পেমেন্ট করা হয়েছিল
- ব্যাংক/পেমেন্ট গেটওয়েতে ভিত্তি করে রিফান্ড পৌঁছাতে সাধারণত ৭ থেকে ১৪ কর্মদিবস লাগতে পারে
৬. পেমেন্ট গেটওয়ে ফি
- কিছু ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে (যেমন SSLCommerz, Moneybag, FastSpring) ট্রানজ্যাকশন ফি রিফান্ড না-ও করতে পারে।
- সে ক্ষেত্রে আমরা শুধুমাত্র নেট অ্যামাউন্ট রিফান্ড করতে পারব।
৭. নীতি পরিবর্তন
সহজ কাজ যে কোনো সময় Refund Policy আপডেট করতে পারে। পরিবর্তিত নীতি ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথে কার্যকর হবে।
৮. যোগাযোগ
রিফান্ড সংক্রান্ত প্রশ্নের জন্য আমাদের সাথে যোগাযোগ করুনঃ
- ইমেইল: [email protected]
- ফোন: +৮৮ ০১৭০০-৫৫৯৫৯৫
- ওয়েবসাইট: www.sohozkaj.com
আপনি সহজ কাজ থেকে সার্ভিস ক্রয় করলে এই Refund Policy-এর সব শর্ত আপনি গ্রহণ করেছেন বলে বিবেচিত হবে।