শর্তাবলী (Terms & Conditions)

স্বাগতম সহজ কাজ (sohozkaj.com)-এ। এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নীচের শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে শর্তাবলী ভালোভাবে পড়ুন।

১. সংজ্ঞা

  • "ওয়েবসাইট/আমরা/আমাদের" বলতে বোঝানো হচ্ছে সহজ কাজ (sohozkaj.com)।
  • "ব্যবহারকারী/আপনি" বলতে ওয়েবসাইট ব্যবহারকারী বা ক্রেডিট ক্রেতা।
  • "ডিজিটাল টেমপ্লেট" বলতে ওয়েবসাইটে থাকা যেকোনো ডাউনলোডযোগ্য ফাইল।
  • "সেবা/সার্ভিস" বলতে সহজ কাজ-এর সকল মডিউল—এআই ছবি জেনারেশন, বাল্ক ফটো এডিটিং, ইমেজ এডিটর, এআই টেমপ্লেট ও ডকুমেন্ট, প্রিন্ট মিডিয়া, সহজ টুলস, ফর্ম অটোফিল, অফিস স্পেস, আয়-ব্যয় ও জব বোর্ড ইত্যাদি।
  • "ক্রেডিট" বলতে সেবা ব্যবহারের জন্য কেনা প্রিপেইড ব্যালেন্স, যা প্রতিটি এআই কাজে খরচ হয়।

২. ওয়েবসাইট ব্যবহারের শর্ত

  • আপনি আপনার অ্যাকাউন্টে সর্বোচ্চ ১০ (দশ) টি ডিভাইসে লগইন করে ব্যবহার করতে পারবেন।
  • সহজ কাজ-এর অধিকাংশ ফিচার বিনামূল্যে ব্যবহার করা যায়; শুধু কিছু কিছু মডিউলে ক্রেডিট খরচ হয়, যা প্রতিটি এআই কাজে ব্যয় হয়।
  • এই ওয়েবসাইট ব্যক্তিগত, ব্যবসায়িক ও বৈধ কাজে ব্যবহার করতে হবে।
  • বেআইনি কার্যকলাপ, কপিরাইট লঙ্ঘন বা সার্ভার ক্ষতি করে এমন কোনো কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ।
  • ওয়েবসাইটের কনটেন্ট অননুমোদিতভাবে এবং অপরিবর্তনীয়ভাবে কপি, আপলোড, বিক্রি বা বিতরণ করা যাবে না।

৩. ডিজিটাল পণ্যের প্রকৃতি

  • সহজ কাজ-এ কোনো সাবস্ক্রিপশন সিস্টেম নেই। আপনি ক্রেডিট কিনে শুধু পেইড মডিউলগুলোতে তা খরচ করেন; বাকি সব ফিচার বিনামূল্যে।
  • এসব টেমপ্লেট ডাউনলোডযোগ্য এবং কোনো ফিজিক্যাল ডেলিভারি নেই।

৪. লাইসেন্স (Personal ও Commercial License)

সহজ কাজ বিনামূল্যে ও প্রিমিয়াম—দুই ধরনের টেমপ্লেট সরবরাহ করে। আপনি টেমপ্লেট ডাউনলোড করলে, নীচের লাইসেন্স অনুযায়ী ব্যবহার করতে পারবেনঃ

৪.১ পার্সোনাল লাইসেন্সঃ

  • ব্যক্তিগত ব্যবহার
  • কোনো বাণিজ্যিক লাভ ছাড়া অফিস, স্কুল বা ব্যক্তিগত কাজে ব্যবহার
  • টেমপ্লেট শেয়ার বা আবার অন্য কোথাও আপলোড করা যাবে না

৪.২ কমার্শিয়াল লাইসেন্সঃ

  • ব্যবসা, কোম্পানি বা বাণিজ্যিক কাজে ব্যবহার
  • ক্লায়েন্ট প্রজেক্টে ব্যবহার করা যাবে
  • পুনরায় বিক্রি, রি-ডিস্ট্রিবিউশন বা টেমপ্লেট "যেমন আছে ঠিক তেমনভাবে (as-is)" শেয়ার করা যাবে না

৫. পেমেন্ট ও মূল্য নির্ধারণ

  • বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য মূল্য বাংলাদেশি টাকায় (BDT) এবং আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য ইউএস ডলারে (USD) প্রদর্শিত হয়; প্রতিটির জন্য আলাদা পেমেন্ট গেটওয়ে রয়েছে।
  • সহজ কাজ পে-অ্যাজ-ইউ-গো (pay-as-you-go) ক্রেডিট মডেলে চলে—আপনি ক্রেডিট প্যাকেজ কেনেন এবং প্রতিটি এআই কাজে ক্রেডিট খরচ হয়।
  • পেমেন্ট পেমেন্ট গেটওয়ে রিডাইরেক্টের মাধ্যমে সম্পন্ন হয়; আপনার কার্ডের তথ্য অ্যাপে সংরক্ষণ করা হয় না।
  • পেমেন্ট সফল হলে তবেই ক্রেডিট যোগ হয় বা ডাউনলোড লিংক সক্রিয় হবে।
  • যারা পূর্বে পেমেন্ট করেছেন তাদের ক্ষেত্রে আমরা নিজেদের বিবেচনায় অ্যাডভান্স ক্রেডিটের সুবিধা দিয়ে থাকি। ব্যবহৃত অ্যাডভান্স ক্রেডিট আপনার পরবর্তী রিচার্জ থেকে কেটে নেওয়া হয়। শুধুমাত্র পূর্বে পেমেন্ট করা ব্যবহারকারীরাই এই সুবিধা ব্যবহার করতে পারবেন।
  • আমরা যে কোনো সময়ে মূল্য পরিবর্তন করতে পারি।
  • আমরা যেকোনো অফার যেকোনো সময় বন্ধ, পরিবর্তন বা আপডেট করতে পারি—নির্ধারিত অফারের সময় শেষ হওয়ার আগেও।

৬. রিফান্ড নীতি

ডিজিটাল পণ্য/সার্ভিস হওয়ায় সাধারণত কোনো রিফান্ড প্রদান করা হয় না, একমাত্র নীচের ক্ষেত্রে ব্যতীতঃ

  • ফাইল ডাউনলোড না হওয়া
  • ফাইল ক্ষতিগ্রস্ত বা ব্যবহার অযোগ্য হলে

রিফান্ড চাইলে kindly ইমেইল করুন: [email protected]

৭. কপিরাইট ও মালিকানা

  • ওয়েবসাইটের সকল ডিজিটাল টেমপ্লেট, ডিজাইন, লেখা ও গ্রাফিক্স কপিরাইট আইনে সুরক্ষিত।
  • ব্যবহারকারী টেমপ্লেটের মালিকানা পান না; শুধু ব্যবহারের লাইসেন্স পান।
  • কনটেন্ট চুরি, কপি, রি-আপলোড বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৮. নিষিদ্ধ কার্যক্রম

ব্যবহারকারী নীচের কাজগুলো করতে পারবেন না:

  • টেমপ্লেট পুনরায় বিক্রি বা গিফট করা
  • ফাইল শেয়ারিং সাইটে আপলোড করা
  • "as is" ফরম্যাটে পুনঃবিতরণ
  • ওয়েবসাইট হ্যাকিং বা সার্ভারে ক্ষতি করার চেষ্টা
  • অশোভন বা ক্ষতিকর মন্তব্য/বহিরাগত স্প্যামিং, ইত্যাদি

৯. অ্যাকাউন্ট ও নিরাপত্তা

  • ব্যবহারকারী নিজের অ্যাকাউন্ট তথ্যের নিরাপত্তার জন্য নিজে দায়ী থাকবে।
  • অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যকলাপ দেখা গেলে ওয়েবসাইট অ্যাকাউন্ট ব্লক করার ক্ষমতা রাখে।

১০. ডেটা সংরক্ষণ নীতি

আপনি যখন সহজ কাজ টুলস ব্যবহার করে কোনো ছবি, ডকুমেন্ট বা ফাইল তৈরি করেন, সেই ফাইলগুলো সম্পর্কে আমাদের নিচের নীতিমালা প্রযোজ্য হবে:

ব্যক্তিগত অ্যাক্সেস

আপনার তৈরি করা ফাইল, ছবি বা ডকুমেন্ট সম্পূর্ণরূপে আপনার ব্যক্তিগত। অন্য কোনো ব্যবহারকারী আপনার ফাইল দেখতে বা অ্যাক্সেস করতে পারবে না। শুধুমাত্র আপনি আপনার অ্যাকাউন্টে লগইন করলেই সেগুলো দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

সংরক্ষণের মেয়াদ

ফাইল তৈরির তারিখ থেকে ১ (এক) বছর পর্যন্ত আমরা বিনামূল্যে আপনার ফাইল সংরক্ষণ করব। এই মেয়াদ শেষ হলে ফাইলটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

আজীবন সংরক্ষণ

আপনি চাইলে একটি ছোট বার্ষিক ফি পরিশোধ করে আপনার ফাইলগুলো আজীবনের জন্য সংরক্ষণ রাখতে পারবেন। এই সুবিধা চালু থাকলে আপনার ফাইল কখনো মুছে যাবে না।

  • আমরা ব্যবহারকারীর ফাইল তৃতীয় পক্ষের সাথে শেয়ার করি না।
  • ফাইল মুছে যাওয়ার আগে আমরা আপনাকে ই-মেইলে অবহিত করব।
  • আপনি যেকোনো সময় নিজেই আপনার ফাইল মুছে দিতে পারবেন।

১১. পরিষেবার পরিবর্তন

সহজ কাজ যেকোনো সময়ঃ

  • পণ্য, মূল্য, লেআউট বা ফিচার পরিবর্তন করতে পারে।
  • প্রয়োজন হলে সাইট অস্থায়ীভাবে বন্ধ রাখতে পারে।

১২. দায় সীমাবদ্ধতা

  • টেমপ্লেট ব্যবহার করে যেকোনো ভুল, ক্ষতি বা ফলাফলের জন্য সহজ কাজ দায়ী নয়।
  • ব্যবহারকারী নিজের সিদ্ধান্তে ও নিজের ঝুঁকিতে পণ্য/সার্ভিস ব্যবহার করবেন।
  • আমাদের এআই ফিচারগুলো সর্বোচ্চ চেষ্টা করে, তবে ফলাফল ১০০% নির্ভুল হওয়ার নিশ্চয়তা দেওয়া হয় না। অনেক সময় এআই চেহারা সামান্য পরিবর্তন করতে পারে বা আপনার দেওয়া ইনপুটের সাথে ফলাফল পুরোপুরি না-ও মিলতে পারে। এটি এআই প্রযুক্তির স্বাভাবিক সীমাবদ্ধতা, আমাদের কোনো ত্রুটি নয়। এই ফিচারগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি বুঝে নিচ্ছেন এবং মেনে নিচ্ছেন যে এমন পার্থক্য হতে পারে।

১৩. তৃতীয়-পক্ষ লিঙ্ক

সাইটে থাকা বাহ্যিক লিঙ্কের কন্টেন্ট বা নিরাপত্তার জন্য আমরা দায়ী নই।

১৪. আইনগত এখতিয়ার

এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা পরিচালিত হবে।

১৫. যোগাযোগ

শর্তাবলি সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা অভিযোগের জন্য যোগাযোগ করুন:


সহজ কাজ - বাংলা টেমপ্লেট সহজে

আপনি ওয়েবসাইট ব্যবহার করলে ধরে নেওয়া হবে যে আপনি এই Terms & Conditions-এ সম্মত হয়েছেন।